ব্ল্যাকবেরি

মোবাইল ইমেইল:

মোবাইল ইমেইলের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ সেরে নিন মুহূর্তের মাঝেই। আপনার ব্যবসায়িক ও ব্যক্তিগত কন্ট্যাক্টদের সাথে সর্বোচ্চ ১০টি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এই ফোনে। তাই এখন আর কম্পিউটারে ইমেইল চেক করার প্রয়োজন নেই; ইমেইল সরাসরি চলে আসবে আপনার ব্ল্যাকবেরি ফোনে। গ্রামীণফোনের GPRS/EDGE ব্যবহার করে তাই ব্ল্যাকবেরি সমন্বয় ঘটায় আপনার ব্যক্তিগত ও ব্যবসায়িক ইমেইলের আর নিশ্চিন্ত রাখে আপনাকে।

ব্রাউজ:

ব্ল্যাকবেরির মাধ্যমে ইন্টারনেট অ্যাকসেস করুন যখন তখন। সার্চ করুন যখন যা প্রয়োজন, জেনে নিন প্রয়োজনীয় তথ্য, আপডেট ও খবর যেকোন সময়, যেকোন জায়গা থেকে।

ইন্সট্যান্ট মেসেজিং:

ব্ল্যাকবেরি মেসেঞ্জারের মাধ্যমে যেকোন সময় যেকোন জায়গা থেকে পাঠিয়ে দিন ইন্সট্যান্ট মেসেজ। ব্ল্যাকবেরি মেসেঞ্জার দ্রুতগতিসম্পন্ন, সহজ, এবং আধুনিক। ব্ল্যাকবেরি থেকে ব্ল্যাকবেরি-তে চ্যাটিং করুন প্রিয়জন ও সহকর্মীদের সাথে। কাছে থাকুন।

জিপিআরএস রোমিং:

বিশ্বের যেকোন দেশেই যান না কেন, ব্ল্যাকবেরির মাধ্যমে আপনার গ্রামীণফোন নম্বর ব্যবহার করে কাছে থাকুন সবার। কল করুন, চ্যাটিং করুন, ইমেইল ও ব্রাউজিং করুন বিদেশে বসেও ব্ল্যাকবেরি আর গ্রামীণফোনের মাধ্যমে। যেখানেই থাকুন না কেন, প্রতিটি ব্যবসায়িক মিটিঙের কাছে থাকুন, প্রিয়জনের প্রিয় মুহূর্তে কাছে থাকুন। ব্ল্যাকবেরির মাধ্যমে জিপিআরএস রোমিং সুবিধা উপভোগের জন্য গ্রামীণফোন ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস সাবস্ক্রাইব করুন।

ব্ল্যাকবেরির মাধ্যমে আপনি আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে একই সাথে সময় দিতে পারেন। আপনার প্রয়োজনের কথা ভেবেই আমরা দিচ্ছি দু ধরনের ব্ল্যাকবেরি সার্ভিস।

ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস (বিইএস)

আপনার প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ ওয়ারলেস যোগাযোগ সেবা

ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস (বিইএস) একটি অনন্য ইন্টেগ্রেটেড সার্ভিস যেখানে আপনি পাচ্ছেন ইন্টেগ্রেটেড মেইল, সুরক্ষিত অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডভান্সড ওয়াললেস ডিভাইস, ডিস্কটপ টুলসহ আরো অনেক কিছু। এই সেবার মাধ্যমে আপনার কর্মক্ষেত্র চলে আসবে আপনার হ্যান্ডসেটে, আর আপনার সহকর্মী, কাস্টোমার বা অফিস ইনফর্মেশন - সবকিছুই সবসময় থাকবে আপনার কাছে। ওয়ারলেস সংযোগের মাধ্যমে আপনি বাড়িতে থাকুন, বা বিদেশে, আপনার ব্যবসায়িক কর্মকান্ড থাকবে আপনার সাথেই।

যেসব প্রতিষ্ঠানের মাইক্রোসফট এক্সচেঞ্জের মতো অ্যাডভান্সড মেইল সার্ভার আছে, তারা ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিসের সুবিধা আরো বেশি উপভোগ করতে পারবেন।

ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস নিচের সুবিধাগুলোর মাধ্যমে আপনার ব্যবসায়িক জীবনকে করছে মোবাইল:

মেসেজিং ও কোল্যাবোরেশন টুল

  • ইমেইল
  • ইন্সট্যান্ট মেসেজিং
  • পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট: আপনার দৈনন্দিন ব্যবহারের সব অ্যাপ্লিকেশন উপভোগ করুন ওয়ারলেস; এসব অ্যাপ্লিকেশন আপনার ব্ল্যাকবেরি ও কম্পিউটারের মাঝে সিঙ্ক অবস্থায় থাকবে।
    • ক্যালেন্ডার: যে কোন জায়গা থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো ম্যানেজ করুন
    • কর্পোরেট অ্যাড্রেস বুক: আপনার প্রয়োজনীয় কন্টাক্টগুলো থাকবে ফোনের মাঝেই
    • টাস্ক লিস্ট: প্রতিদিনের কাজের তালিকা ম্যানেজ করুন; যোগ করুন, বাদ দিন, পরিবর্তন করুন।
    • মেমোপ্যাড: প্রয়োজনীয় নোট ও মেমো তৈরি করুন, পরিবর্তন করুন, বাদ দিন।
  • ওয়েব
  • মেসেজিং (এমএমএস ও এসএমএস)
  • এন্টারপ্রাইজ ডাটা: এর মাধ্যমে আপনি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ডাটা স্টোর, ব্যাকএন্ড সিস্টেমসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন।

ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস নিচের সেবাগুলোর সাথে অবিরাম ইন্টেগ্রেশন তৈরি করে:

  • মাইক্রোসফট এক্সচেঞ্জ
  • আইবিএম লোটাস ডমিনো
  • নভেল গ্রুপওয়াইজ প্ল্যাটফর্ম
  • ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস (বিআইএস)

    আপনার নিজের জন্য সম্পূর্ণ ওয়ারলেস যোগাযোগ সেবা

    ইমেইল ও অ্যাটাচমেন্ট চেক করুন, ওয়েব ব্রাউজ করুন, ইন্সট্যান্ট মেসেজিং করুন আপনার ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে।

    ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস সংযোগ নেয়ার সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যায় এবং আপনার আইএসপি মেইল সার্ভিসের সাথে ইন্টেগ্রেটেড হয়ে আপনার ইমেইলকে করে দেয় মোবাইল। যেকোন ইমেইল অ্যাকাউন্ট হোক, আপনি যেকোন সময় যেকোন জায়গায় থেকেও আপনার ইমেইলের সাথে সংযুক্ত পারেন কোন কর্পোরেট আইটি সাপোর্ট ছাড়াই।

    ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস আপনাকে দিচ্ছে:

    • প্রায় সব IMAP4 ও POP3 অ্যাকাউন্টের সাথে কম্প্যাটিবল, তাই ইয়াহু, জিমেইলসহ যেকোন ইমেইল চেক করা যায়
    • সর্বোচ্চ ১০টি বিজনেস ও ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট উপভোগ করুন
    • একাধিক ইমেইল ইনবক্স ও ''সেন্ট ফ্রম'' অ্যাড্রেস, তাই কোন অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করবেন বা নতুন ইমেইল পাঠাবেন, তা বেছে নিন
    • বাড়ি বা অফিসের ইমেইল ও অর্গানাইজারের সাথে সিঙ্ক্রোনাইজ করুন
    • মাইক্রোসফ্ট অফিস, অ্যাডোক পিডিএফ, বিএমপি, জেপেগসহ ইমেজ ফর্ম্যাট ইত্যাদি অ্যাটাচমেন্ট দেখার সুবিধা
    • বিল্ট-ইন ব্ল্যাকবেরি মেসেঞ্জারের মাধ্যমে ইন্সট্যান্ট মেসেজিং

    আপনি কি ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিসের গ্রাহক?

    তাহলে ভিজিট করুন www.grameenphone.blackberry.com

    Q100

    Grameenphone brings Q 100 with a lot of attractive features.

    SHAKE

    <

    Crystal


    Continuing with the Android Invasion, Grameenphone, the pioneer mobile operator in Bangladesh, now brings in one more gem for its tech-savvy customers.

    ক্রিস্টাল

    প্রযুক্তি সচেতন গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেট গ্রামীণফোন ক্রিস্টাল। আর সেই হ্যান্ডসেটে এবার এলো আপগ্রেডেড অপারেটিং সিস্টেম ২.

    ১. ব্ল্যাকবেরি সলিউশন কি?

    পুশমেইল হচ্ছে সেই ইমেইল যা নিজে থেকেই আপনার ইয়াহু, জিমেইল বা ইমেইল ক্লায়েন্ট (যেমন মাইক্রোসফট আউটলুক, লোটাস নোটস) মেইলবক্সের মতো আপনার ফোনে পৌঁছে যায়। আপনি ফোন থেকেই পুশমেইল অ্যাকসেস করতে পারেন মুহূর্তের মধ্যেই এবং অফিস ক্যালেন্ডার, কন্টাক্ট লিস্টের মতো বিভিন্ন ইমেইল ক্লায়েন্টের সুবিধা উপভোগ করতে পারেন। ব্ল্যাকবেরি স্মার্টফোন হাতে নিয়ে আপনাকে আর সার্ভারে প্রবেশ করে লগ ইন করতে হবে না।

    ২. পুশমেইল কি?

    পুশ মেইল এক ধরনের অটোমেটিক ই-মেইল সার্ভিস যা দিয়ে আপনার ফোনে ই-মেইল পৌছে যায়; যেমন হতে পারে Yahoo/Gmail অথবা অন্য ই-মেইল ক্লায়েন্ট (যেমনঃ MS Outlook®, Lotus® Notes)। এ দিয়ে আপনি ই-মেইলে ঢুকতে পারবেন সাথে সাথে এবং ব্যবহার করতে পারবেন অন্যান্য ফিচার যেমন অফিস ক্যালেন্ডার, কন্টাক্ট লিস্ট ইত্যাদি। আপনার হাতে ব্ল্যাকবেরি থাকলে আপনাকে আর ওয়েবসাইটে কানেক্ট করে লগিন করার দূরুহ কাজটি করতে হবে না।

    ৩. আমার কর্পোরেট ইমেইল অ্যাড্রেস লোটাস ডমিনো অথবা মাইক্রোসফট এক্সচেঞ্জ ব্যবহার করে। এই ইমেইল কি ব্ল্যাকবেরি সলিউশনে কাজ করবে?

    হ্যাঁ, ব্ল্যাকবেরি সলিউশন লোটাস ডমিনো এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ-এর সাথে কাজ করে।

    ৪. কর্পোরেট ইমেইল সার্ভার ব্যবহার না করে ইয়াহু/জিমেইল/হটমেইল ব্যবহার করলে ব্ল্যাকবেরি কিভাবে কাজ করবে?

    আপনার ইমেইল অ্যাকাউন্ট থেকে মেইল সরাসরি আপনার ব্ল্যাকবেরি-তে চলে আসবে। আপনার কাজের ও ব্যক্তিগত সর্বোচ্চ ১০টি ইমেইল অ্যাকাউন্ট ব্ল্যাকবেরি থেকে অ্যাকসেস করা যায়। ইয়াহু, জিমেইল, হটমেইল সহ যেকোন POP3/IMAP ইমেইল অ্যাকাউন্টের POP/IMAP অ্যাকসেস কার্যকর করা থাকলে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটে তা কাজ করবে। আপনার মেইল অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইডারের ওপর ভিত্তি করে এই POP/IMAP অ্যাকসেস ফ্রি অথবা পেইড সার্ভিস হতে পারে।

    ৫. আমি তো আমার বর্তমান হ্যান্ডসেট থেকেই ইমেইল চেক করতে পারি। তাহলে ব্ল্যাকবেরি স্মার্টফোন কেন ব্যবহার করবো?

    আপনি গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহার করে যেকোন হ্যান্ডসেট থেকেই ওয়েব মেইল চেক করতে পারেন। কিন্তু ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের সাথে অন্যান্য হ্যান্ডসেটের পার্থক্য হচ্ছে যে অন্যান্য হ্যান্ডসেটে মাইক্রোসফট আউটলুক, লোটাস নোটস বা ওয়েবমেইল থেকে ইমেইল সরাসরি হ্যান্ডসেটে পৌঁছে যায় না। এসব ক্ষেত্রে আপনাকে লগ ইন করে সার্ভার বা ওয়েবসাইটে কানেক্ট করে মেইল চেক করতে হয়। ব্ল্যাকবেরি সলিউশনে ইমেইল সরাসরি হ্যান্ডসেটে পৌঁছে যায়।

    ৬. ব্ল্যাকবেরি স্মার্টফোন কি ধরনের অ্যাটাচমেন্ট গ্রহণ করতে পারে?

    আপনি ব্ল্যাকবেরি স্মার্টফোনে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাডোব পিডিএফ, বিএমপি ও জেপেগ ইমেজসহ সব ধরনের অধিক ব্যবহৃত অ্যাটাচমেন্ট উপভোগ করতে পারেন।

    ৭. আমি কেন ব্ল্যাকবেরি সলিউশন বেছে নেব?

    যেকোন গ্রামীণফোন পোস্টপেইড গ্রাহক ব্ল্যাকবেরি সলিউশন বেছে নিতে পারেন। আপনি যদি মাইক্রোসফট এক্সচেঞ্জ বা লোটাস ডমিনো সার্ভার ব্যবহার করেন, তাহলে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভার আপনার প্রতিষ্ঠানের কাজ অনেক বেশি সহজ করে দেবে। এক্ষেত্রে আপনাকে আপনার বর্তমান ইমেইল সার্ভারের সাথে অতিরিক্ত হার্ডওয়্যার ইন্টেগ্রেট করতে হবে। আপনি বিজনেস সলিউশনসের গ্রাহক হলে এক্ষেত্রে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার আপনাকে সাহায্য করতে পারবে। আপনি যদি মাইক্রোসফট এক্সচেঞ্জ বা লোটাস ডমিনো সার্ভার ব্যবহার না করেন এবং নিজস্ব ব্যবহারের জন্য ব্ল্যাকবেরি চান, সেক্ষেত্রে আপনার জন্য আছে ব্ল্যাকবেরি ইন্টারনেট বান্ডল।

    ৮. আমি কি অন্য কোথাও থেকে ব্ল্যাকবেরি হ্যান্ডসেট কিনে গ্রামীণফোন সার্ভিস উপভোগ করতে পারি?

    আপনি অন্য কোথাও থেকে ব্ল্যাকবেরি হ্যান্ডসেট কিনে নিচের শর্তগুলো অনুসরণ করে গ্রামীণফোনের সার্ভিস উপভোগ করতে পারেন:

    • আপনি অন্যান্য অনুমোদিত ডিলারের কাছ থেকে ব্ল্যাকবেরি হ্যান্ডসেট কিনতে পারেন। কিন্তু হ্যান্ডসেটটি লকড (নেটওয়ার্ক লকড) হতে পারবে না।
    • অন্য জায়গা থেকে কেনা ব্ল্যাকবেরি ফোনের ক্ষেত্রে গ্রামীণফোন হার্ডওয়্যার বা সফটওয়্যার সম্পর্কিত কোন বিক্রয়োত্তর সেবা দেবে না।
    • গ্রামীণফোন শুধুমাত্র ব্ল্যাকবেরি সার্ভিস সংক্রান্ত (ব্ল্যাকবেরি ইন্টারনেট বান্ডল ও ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভার) সেবা দেবে।
    • বাইরে থেকে কেনা ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের ক্ষেত্রে গ্রামীণফোন সব ক্ষেত্রে সেরা সেবা নিশ্চিত করতে পারে না।

    ৯. আমি কোথা থেকে ব্ল্যাকবেরি স্মার্টফোন কিনতে পারি?

    আপনি বিজনেস সলিউশনস গ্রাহক হলে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও ব্ল্যাকবেরি হ্যান্ডসেট গ্রামীণফোনের ধানমন্ডি, ফার্মগেট, গুলশান, মিরপুর, মতিঝিল, জিইসি, আগ্রাবাদ, বরিশাল, বগুড়া, রংপুর, খুলনা ও সিলেট সেন্টারে পাওয়া যায়।

    ১০. আমি কি বিদেশ ভ্রমণের সময় ব্ল্যাকবেরি ব্যবহার করতে পারি?

    গ্রামীণফোনের নেটওয়ার্কসহ বাংলাদেশের যেকোন স্থানে আপনি ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করতে পারেন। আপনার ব্ল্যাকবেরি স্মার্টফোনে জিপি ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস সাবস্ক্রাইব করে আপনি বিশ্বের ১২৩টি দেশে গ্রামীণফোন নম্বর ব্যবহার করে প্রিয়জন ও কর্মক্ষেত্রের কাছে থাকতে পারেন। এই সার্ভিস ব্যবহার করে আপনি এসব দেশে বসেও ভয়েস কল ও এসএমএস আদান-প্রদান করতে পারেন। এছাড়াও এর মাধ্যমে আপনি বিদেশে বসে ব্ল্যাকবেরি সলিউশনের জিপিআরএস রোমিং ব্যবহার করে ইমেইল, ব্রাউজিং, ইন্সট্যান্ট মেসেজিং ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারেন। ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসে সাবস্ক্রাইব করলে আপনাকে আর জিপিআরএস রোমিং-এর জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশন/অ্যাক্টিভেশন করতে হবে না।

    আপনি নিচের দেশগুলোতে জিপিআরএস রোমিং কভারেজ উপভোগ করতে পারেন:

    আবখাজিয়া, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আর্মেনিয়া, আরুবা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আযারবাইজান, বাহরাইন, বার্বেডোস, বেলজিয়াম, বেনিন, বারমুডা, ভুটান, ব্রাজিল, ব্রুনাই, বুলগেরিয়া, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কানাডা, চিলি, চীন, কঙ্গো, কোত দা'ভোয়া (আইভরি কোস্ট), কেম্যান আইল্যান্ডস, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ডমিনিকা, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, জর্জিয়া, জার্মানি, গ্রীস, গ্রেনাডা, হাইতি, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইরাক, ইতালি, জামাইকা, জর্ডান, জাপান, জার্সি, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কির্গিস্তান, লিখটেনস্টাইন, লুক্সেমবার্গ, মালদ্বীপ, ম্যাকাও, ম্যাসিডোনিয়া, মাল্টা, মালয়েশিয়া, মেক্সিকো, মন্টেনেগ্রো, মন্তসেরাত, মরক্কো, মরিশাস, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নাইজার, নরওয়ে, ওমান, পাকিস্তান, প্যারাগুয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রোমানিয়া, রাশিয়া, স্যান মারিনো, সৌদি আরব, সেনেগাল, সার্বিয়া, সিঙ্গাপুর, সিয়েরা লিওন, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলংকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুচিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডাইন্স, সুদান, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, টার্ক্স অ্যান্ড কায়কোস, উগান্ডা, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি, ভিয়েতনাম, ইয়েমেন, জিম্বাবুয়ে। এছাড়াও গ্রামীণফোন ইন্টারন্যাশনাল এয়ার স্পেস (অ্যারোমোবাইল এএস)-এর মাধ্যমে উড়োজাহাজের যাত্রীদের জন্য এবং মেরিটাইম রোমিং (এমসিপি নরওয়ে)-এর মাধ্যমে জাহাজযাত্রীদের জন্য রোমিং সুবিধা দিচ্ছে।

    বিস্তারিত জানার জন্য কল করুন 121 নম্বরে অথবা ভিজিট করুন www.grameenphone.com। শর্ত প্রযোজ্য VAT ও চার্জ প্রযোজ্য রিম ডিসক্লেইমার: ব্ল্যাকবেরি, রিম, রিসার্চ ইন মোশন, শিওরটাইপ, শিওরপ্রেস ও অন্যান্য ট্রেডমার্ক, নাম ও লোগো রিসার্চ ইন মোশন লিমিটেডের মালিকানাধীন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে ব্যবহারের জন্য রেজিস্টারকৃত। রিসার্চ ইন মোশন লিমিটেডের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

    ব্ল্যাকবেরি সার্ভিস কেনার জন্য

    ব্ল্যাকবেরি সার্ভিস কেনার জন্য কল করুন 121 নম্বরে অথবা ভিজিট করুন বসুন্ধরা, গুলশান, ধানমন্ডি, মিরপুর, মতিঝিল, উত্তরা, আগ্রাবাদ, খুলনা, সিলেট বা বগুড়ার গ্রামীণফোন সেন্টারে।

    ব্ল্যাকবেরি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ব্ল্যাকবেরির লিংক পেইজ ভিজিট করুন বা ব্ল্যাকবেরি সার্ভিস ডিটেইল দেখে নিন।

    আপনি যদি চান যে ব্ল্যাকবেরি ক্রয়ের ব্যাপারে আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করি, তাহলে নিচের ফর্মটি পূরণ করুন।

    ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্লিক করুন

    প্রাতিশ্ঠানিক ব্যবহারের জন্য ক্লিক করুন