ইন্টারনেট

ইন্টারনেট উপভোগ করুন যেকোন সময়, যেকোন জায়গায়

যেকোন সময় যেকোন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন যাওয়ার জন্য গ্রামীণফোনের আছে সেরা কভারেজ এবং সুযোগ-সুবিধা। ফোন অথবা ল্যাপটপ/পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে যেকোন সময় যেকোন প্রয়োজনীয় তথ্য জানার জন্য অথবা বিনোদন বা সোশাল নেটওয়ার্কিং-এর জন্য আমাদের আছে সেরা সব প্যাকেজ এবং ডিভাইস।

ইন্টারনেট তথ্য প্রযুক্তির সেরা মাধ্যম, যা মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয় বহুগুণ, আর মাত্র একটি ক্লিকের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য পৌঁছে যায় কয়েক সেকেন্ডে।

যেকোন মাধ্যমেই গ্রামীণফোনের সবসময় লক্ষ্য ও বক্তব্য একটিই - মানুষকে একে অপরের কাছে রাখা এবং তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে মানুষের জীবনকে আরো সমৃদ্ধ করা। এই লক্ষ্যেই গ্রামীণফোন ইন্টারনেট একটি নতুন অধ্যায়। গ্রামীণফোন ইতিমধ্যে যেসব উপায়ে সবার মাঝে ইন্টারনেটের আলো পৌঁছে দিয়েছে, তা হলো:

  1. ১. ডেস্কটপ ও ল্যাপটপ ব্রাউজিং: মোবাইলকে মোডেম হিসেবে ব্যবহার করে অথবা ইন্টারনেট মোডেম ব্যবহার করে
  2. ২. মোবাইল স্ক্রিন ব্রাউজিং: মোবাইলে WAP/ইন্টারনেট ব্রাউজিং

ইন্টারনেট সেবার আরো উন্নয়ন এবং ইন্টারনেটভিত্তিক অন্যান্য প্রযুক্তির মাধ্যমে গ্রামীণফোন আরো উন্নত ডিজিটাল সেবা দিয়ে দেশের বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হতে চায়।