স্টার গ্রাহক
গ্রামীণফোনের স্টার গ্রাহক প্রোগ্রামে আপনাকে স্বাগতম
আসুন অনন্য এক পৃথিবীতে যেখানে আছে গ্রামীণফোনের পক্ষ থেকে বহু উপহার ও সুযোগ-সুবিধা। স্টার গ্রাহক প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রাহকদের সম্মান জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফোন ব্যবহার করতে হয় এবং নির্দিষ্টকাল ধরে গ্রামীণফোনের গ্রাহক হতে হয়। এই প্রোগ্রামটি ইতিমধ্যেই বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে এবং সবসময় আপনাকে আরো অনেক বেশি কিছু দেয়ার চেষ্টা করছে।
স্টার স্ট্যাটাস চেক
- আপনি দুভাবে আপনার মেম্বারশিপের অবস্থা চেক করতে পারেন:
- এসএমএস-এর মাধ্যমে কিওয়ার্ড পাঠিয়ে: STAR লিখে পাঠিয়ে দিন 9000 নম্বরে
- ইউএসএসডি-র মাধ্যমে: কল করুন *১১১*৯*১#
ফ্রি স্টার কার্ড
- আপনার ফ্রি স্টার কার্ড পেতে ডায়াল করুন *১১১*৯*২# (আপনার হ্যান্ডসেটে অবশ্যই GP-MMS সেটিংসটি অ্যাক্টিভেটেড থাকতে হবে)
আপনি যেভাবে একজন স্টার গ্রাহক হতে পারেন!
- একজন স্টার গ্রাহক হতে চাইলে আপনাকে একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত ন্যূনতম মাসিক ব্যবহারসহ গ্রামীণফোনের গ্রাহক হতে হবে।
- আপনি একজন স্টার গ্রাহক নির্বাচিত হলে তা ৩ (তিন) মাসের জন্য কার্যকর থাকবে। প্রতি ৩ মাস অন্তর আপনার স্টার স্ট্যাটাস পর্যালোচনা করা হবে।
- প্রতি মাসেই কোন গ্রাহক স্টার স্ট্যাটাস-এর আওতায় আসছেন কী না তা পর্যালোচনা করা হয়।
গ্রামীণফোন-এর স্টার গ্রাহক প্রোগ্রামটি মূলত ৩ ভাগে বিভক্ত - প্লাটিনাম, গোল্ড ও সিলভার।
প্লাটিনাম স্টার
একজন প্লাটিনাম স্টার গ্রাহক হিসেবে আপনি পাচ্ছেন:
![]() |
|
গোল্ড স্টার
একজন গোল্ড স্টার গ্রাহক হিসেবে আপনি পাচ্ছেন:
![]() |
|
সিলভার স্টার
একজন সিলভার স্টার গ্রাহক হিসেবে আপনি পাচ্ছেন:
|
|
আমাদের কাছে আপনিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ!
- গ্রামীণফোন সেন্টার!
আর লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এখন থেকে যেকোন গ্রামীণফোন সেন্টারে উপভোগ করুন তাৎক্ষণিক সেবা। - 121 হটলাইন!
যেকোন সময় যেকোন প্রয়োজনে আমাদের কল করুন। আপনার কলকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেয়ার জন্য আমাদের নির্দিষ্ট এজেন্ট আপনার কলের অপেক্ষায় আছে। - শুক্রবার!
গ্রামীণফোনে প্রতিটি শুক্রবার স্টার গ্রাহকদের জন্য নির্দিষ্ট। তাই প্রতি শুক্রবার গ্রামীণফোন সেন্টারে আপনি পাচ্ছেন অনেক বেশি সুযোগ-সুবিধা ও সাচ্ছন্দ্য। - অভিযোগ
আপনার যেকোন অভিযোগ আমাদের আরো ভাল সেবা করার সুযোগ করে দেয়। আপনার যেকোন সমস্যার কথা আমাদের জানালে আমরা তার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করে দেয়ার চেষ্টা করবো। - ফ্রি সিম রিপ্লেসমেন্ট!
বিশেষ প্রয়োজনে জরুরী মুহুর্তে সিম রিপ্লেসমেন্ট সুবিধা পাচ্ছেন একেবারে ফ্রি! আমাদের সকল স্টার গ্রাহকরা এ সুবিধাটি নিতে পারেন নির্বাচিত কিছু গ্রামীণফোন সেন্টারে - ইমার্জেন্সি ক্রেডিট লিমিট!
আপনি যদি এক্সপ্লোর পাকেজ ব্যবহারকারী একজন স্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে মোবাইলের ক্রেডিট লিমিট না থাকা সত্ত্বেও বিশেষ প্রয়োজনের মুহুর্তে আপনি পাচ্ছেন ইমার্জেন্সি ক্রিডিট সুবিধা! ক্রেডিট লিমিটের স্বল্পতার কারণে আপনার সংযোগটি সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আগে এর চেয়ে অনন্য সুবিধা আর কি হতে পারে?
আপনি চাইলে মাসে একবার ৭ দিনের মেয়াদতহ বিশেষ এই ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা উপভোগ করতে পারবেন। ক্রেডিট সুবিধার সীমা নির্ভর করবে আপনার স্টার স্ট্যাটাস-এর উপর ভিত্তি করে।
ক্যাটাগরী ক্রেডিট সীমা
সিলভার স্টার ৪০ টাকা
গোল্ড স্টার ৫০ টাকা
প্লাটিনাম স্টার ৭০ টাকা
নিচের বিষয়গুলো জানা থাকলে আপনার জন্য বিশেষ এই সেবাটি উপভোগ করার সহজতর হবে:
- ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা পেতে প্রথমেই আপনার মোবাইল হ্যান্ডসেট থেকে *১১১*৯*৪# চাপতে হবে
- আপনার পরবর্তী রিচার্জের সময় ইমার্জেন্সি ক্রেডিট সুবিধার পরিমাণ সমন্বয় করে নেয়া হবে
- আপনি এই বিশেষ ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা তখনই উপভোগ করতে পারবেন যদি আপনার একাউন্টে অনুমোদিত ক্রেডিট লিমিট-এর কম ক্রেডিট থাকে (ন্যূনতম ক্রেডিট লিমিট + ইমার্জেন্সি ক্রেডিট)
- বিশেষ নাম্বারে ডিসকাউন্ট:!
এখন আপনি চাইলেই বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের পছন্দের বিশেষ মোবাইল নাম্বারের সাধ পূরণ করতে পারেন। আর একজন স্টার গ্রাহক হিসেবে এ জাতীয় নাম্বরের সিম কেনায় আপনি পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট সুবিধা। একজন স্টার গ্রাহকের সুপারিশের ভিত্তিতে তাঁর বন্ধু বা আত্মীয়-স্বজন এই বিশেষ নাম্বরের সিম কিনতে বা তালিকা থেকে নাম্বার পছন্দ করে তা ভবিষ্যতে কেনার জন্য বুক করে রাখতে পারবেন।
ক্যাটাগরী 'এ':
মোট ১১ সংখ্যার শেষ ৬টি একই রকম হবে
উদাহরণ: ০১৭ xx ৮৮৮ ৮৮৮
ক্যাটাগরী 'বি':
শেষ ৬টির ৩টি, ৩টি করে সমজাতীয় সংখ্যা:
উদাহরণ:০১৭ xx ৩৩৩ ৬৬৬
ক্যাটাগরী 'সি':
শেষ ৬টি সংখ্যা ৩ জোড়ায় সমজাতীয় সংখ্যা
উদাহরণ:০১৭ xx ৩৩ ৫৫ ৭৭
উপরোক্ত শ্রেণীর সিম কেনার ক্ষেত্রে স্টার গ্রাহকগণ কোন পর্যায়ভুক্ত তার উপর ভিত্তি করে যথাক্রমে ৫০, ২৫ ও ১০% ডিসকাউন্ট সুবিধা (প্লাটিনাম, গোল্ড, সিলভার) উপভোগ করতে পারবেন। স্টার গ্রাহকদের সুপারিশক্রমে তাঁদের কোন বন্ধু বা আত্মীয়-স্বজনও পাবেন একই সুবিধা।
এই নাম্বারগুলো পাওয়া যাবে নির্ধারিত কিছু গ্রামীণফোন সেন্টারে। - ফ্রি কল ব্লক সার্ভিস!
স্টার গ্রাহক হিসাবে আপনি উপভোগ করতে পারেন ৩ মাসের জন্য কল ব্লক সার্ভিস একদম ফ্রি। অফারটি উপভোগ করতে আপনার মোবাইল ফোন থেকে CBF লিখে এসএমএস পাঠান 9999 নম্বরে (এসএমএস চার্জ প্রযোজ্য নয়)। এই অফার চলবে ২২শে মে, ২০১২ পর্যন্ত।







