- প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণের জন্য ফ্লেক্সি প্ল্যান প্রযোজ্য
- বান্ডল ক্রয় করার সময় আপনার পিন নম্বর অন্য কারো সাথে শেয়ার করবেন না। আপনার জানামতে কিংবা অজ্ঞাতসারে আপনার পিন যদি অন্য কেউ ব্যবহার করেন এবং এর ফলে যদি আপনার কোন ক্ষতি হয় , তার জন্য কোনভাবেই গ্রামীণফোন দায়ী থাকবে না
- গ্রাহকগণ ফ্লেক্সিপ্ল্যান অ্যাপ থেকে অন্য কোন গ্রাহককে বান্ডল গিফ্ট করতে পারবেন। বান্ডল গিফ্টের ক্ষেত্রে যিনি গিফ্ট করবেন তার অ্যাকাউন্ট থেকে বান্ডল গিফ্টের চার্জ প্রযোজ্য হবে। ফ্লেক্সিপ্ল্যান-এর পোস্টপেইড গ্রাহকগণ দৈনিক সর্বোচ্চ ২৫ টি গিফ্ট করতে পারবেন।
- পছন্দমত উপহার পাচ্ছেন শুধুমাত্র ফ্লেক্সি প্ল্যান অ্যাপ এবং মাই জিপি এর ফ্লেক্সি প্ল্যান অপশন এ।
- ফ্লেক্সি প্ল্যান অ্যাপ এর জন্য, গ্রাহককে আপডেটেড ভারশন টি প্লে স্টোর থেকে ব্যবহার করতে হবে।
- উপহার পেতে অনুগ্রহ করে আপনার নিজস্ব জিপি সিম এবং ইন্টারনেট ব্যবহার করুন।
- ফ্লেক্সিপ্ল্যান-এর মেয়াদ/ভলিউম রেগুলার প্যাক-এর মেয়াদ/ভলিউম-এর থেকে সম্পূর্ণ আলাদা
- ফ্লেক্সিপ্ল্যান-এর এক মেয়াদের (১, ৩, ৭, ১৫, ৩০ দিন) ভলিউমের সাথে অন্য মেয়াদের ভলিউম যোগ হবে না
- ক্রয়কৃত প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট ভলিউম থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত ভলিউম ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে
গ্রাহক ২ ধাপে ফ্লেক্সিপ্ল্যান প্যাক ফরোয়ার্ড করতে পারবেন।
- একই প্যাক কিনুন।
- অন্য প্যাক কিনুন, তবে মেয়াদ অপরিবর্তিত থাকবে।
(মূলত যদি মেয়াদ পূর্ববর্তী প্যাকের সাথে মিলে যায় তবে ক্যারি ফরোয়ার্ড করা যাবে)