জিপি পয়েন্টস

জিপি পয়েন্টস কী?

 

জিপি পয়েন্টস হলো জিপি স্টার গ্রাহকদের জন্য একটি লয়্যালটি প্রোগ্রাম, যা আপনাকে দৈনন্দিন ব্যবহারের মাধ্যমে পয়েন্ট অর্জনের সুযোগ দেয়। MyGP অ্যাপের মাধ্যমে জিপি পয়েন্টস প্রোগ্রামে গ্রাহক নিবন্ধিত হয়ে গ্রামীণফোনের সকল ধরনের সেবায় যেমন ভয়েস কল, ডাটা, এসএমএস এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস পয়েন্ট অর্জন করতে পারবেন। এটি অনলাইন ও রিটেইল উভয় পারচেজের ক্ষেত্রে প্রযোজ্য।

 

নিবন্ধনের পর, গ্রাহকের ব্যবহারের উপর ভিত্তি করে পয়েন্ট জমা হবে, যা পরবর্তীতে নির্দিষ্ট ইন্টারনেট, ব্যান্ডেল, ভয়েস, এসএমএস, রেট কাটার এবং ওটিটি সাবস্ক্রিপশন প্যাক রিডিম করতে ব্যবহার করতে পারবে।

 

জিপি পয়েন্টস হলো গ্রাহকের আনুগত্যকে সম্মান জানানোর জন্য গ্রামীণফোনের প্রচেষ্টা। গ্রাহক যত বেশি গ্রামীণফোনের সেবা ব্যবহার করবে, তত বেশি পয়েন্ট অর্জন করবে এবং যেকোনো সময় পয়েন্ট ব্যবহার করে এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবে।

 

 

জিপি পয়েন্টসের মেট্রিক্স:

 

স্টার স্ট্যাটাস

১০ টাকা ব্যবহারে অর্জিত পয়েন্টস

সিগনেচার স্টার

১০ পয়েন্ট

প্লাটিনাম স্টার

৬ পয়েন্ট

গোল্ড স্টার

৩ পয়েন্ট

সিলভার স্টার

১ পয়েন্ট

 

 

জিপি পয়েন্টস রিডেম্পশন প্রক্রিয়া

জিপি পয়েন্টস রিডেম্পশন করার দুইটি উপায়: 
১. MyGP ফ্রি অফার ক্যাটালগ 
২. MyGP ইন্টারনেট, বান্ডেল ও মিনিট অফার ক্যাটালগে ডায়নামিক রিডেম্পশন

  সর্বনিম্ন রিডেম্পশন পরিমাণ: ১০০ জিপি পয়েন্ট, যা ১ টাকা সমান।

 

ফ্রি অফার ক্যাটালগের মাধ্যমে রিডেম্পশন:

       MyGP অ্যাপে লগইন করুন।

       ফ্রি অফার সেকশনে যান।

       ফ্রি অফার ক্যাটালগ থেকে পছন্দের রিডেম্পশন প্যাক নির্বাচন করুন।

       প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে রিডেম্পশন সম্পন্ন করুন।

 

ডায়নামিক রিডেম্পশন (অফার ক্যাটালগের মাধ্যমে):

       MyGP অ্যাপে লগইন করুন।

       অফার সেকশনে যান।

       ইন্টারনেট/বান্ডেল/মিনিটস অফার ক্যাটালগ (MyOffer ব্যতীত) থেকে পছন্দের প্যাক নির্বাচন করুন।

       পেমেন্ট মেথড হিসেবে মেইন ব্যালেন্স নির্বাচন করুন। নোট: ডিজিটাল বা ইমার্জেন্সি ব্যালেন্স পেমেন্ট সমর্থিত নয়)

       জিপি পয়েন্ট অপশন টগল করে ডিসকাউন্ট প্রয়োগ করুন।

       প্যাক কেনার প্রক্রিয়া সম্পন্ন করুন।

 

 

শর্তাবলী:

  • ব্যবহার অনুযায়ী জিপি পয়েন্টস ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়। 
  • জিপি পয়েন্ট রিডিম করতে হলে গ্রাহককে MyGP অ্যাপে লগইন করে রিডেম্পশন প্যাক কিনতে হবে।
  • জিপি পয়েন্ট অর্জন ও মেয়াদ বজায় রাখতে প্রতি ৩০ দিনে অন্তত একবার MyGP অ্যাপে লগইন করা বাধ্যতামূলক। ৩০ দিনের মধ্যে লগইন না করলে সব জমাকৃত জিপি পয়েন্ট বাতিল হয়ে যাবে। 
  • শুধুমাত্র জিপি স্টার লয়ালটি-এনরোল্ড নম্বরের মধ্যে জিপি পয়েন্ট গিফট করা যাবে। 
  • গিফট করা জিপি পয়েন্টের মেয়াদ প্রেরকের পয়েন্টের মতোই থাকবে।
  • ফ্লেক্সিপ্ল্যান প্যাক বা গিফট প্যাক গিফট করলে, প্রেরক বা গ্রহণকারী কেউই জিপি পয়েন্ট পাবেন না।
  • MyGP ফ্লেক্সিপ্ল্যানে জিপি পয়েন্ট আয়ের তথ্য ভিন্নভাবে দেখাতে পারে, তবে পয়েন্ট প্রদান করা হবে অফিসিয়াল আর্নিং মেট্রিক্স অনুযায়ী।
  • বিশেষ ক্যাম্পেইন চলাকালীন, STAR গ্রাহকরা MyGP অ্যাপের মাধ্যমে অন্যদের রেফার করে অতিরিক্ত GP Points অর্জন করতে পারবেন।
  • জিপি পয়েন্ট রিচার্জ, বিল পেমেন্ট বা STAR স্ট্যাটাস আপগ্রেডে ব্যবহার করা যাবে না।
  • STAR গ্রাহকদের জন্য রোমিং সেবা বা রোমিং প্যাক কেনার ক্ষেত্রে জিপি পয়েন্ট প্রযোজ্য নয়।
  • ইন্টারনেট, বান্ডেল ও মিনিট প্যাকের জন্য ডায়নামিক রিডেম্পশন প্রযোজ্য, তবে MyOffer-এর ক্ষেত্রে নয়।
  • ডায়নামিক রিডেম্পশন সব প্যাকে নাও থাকতে পারে এবং প্যাকভেদে ভিন্ন হতে পারে।
  • ডিসকাউন্ট পেতে ন্যূনতম ১০০ জিপি পয়েন্ট (১ টাকা সমমূল্য) থাকতে হবে।
  • শুধুমাত্র ১০০ পয়েন্টের গুণিতকে থাকা পূর্ণ পয়েন্ট রিডিম করা যাবে; ভগ্নাংশ পয়েন্ট রিডিমযোগ্য নয়।
  • জিপি পয়েন্টস প্রোগ্রামের অপব্যবহারের ক্ষেত্রে গ্রামীণফোন পয়েন্ট অর্জন বা ব্যবহারের সুবিধা সীমিত করার অধিকার সংরক্ষণ করে।

     

আরও দেখতে পারেন

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2026 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা