অফারের বিস্তারিত:
ক্রমিক | মডেল | ভ্যারিয়েন্ট | উল্লেখযোগ্য স্পেসিফিকেশন |
1 | Galaxy M06 5G | 4/64 GB | ১. ৫জি ২. ডাইমেনসিটি ৬৩০০, ৬ ন্যানোমিটার প্রসেসর |
6/128GB |
2 | Galaxy A07 | 4/64 GB | ১. হেলিও জি৯৯, ৬ ন্যানোমিটার প্রসেসর ২. ট্রু ডুয়াল ক্যামেরা |
4/128GB |
6/128GB |
3 | Galaxy A17 5G | 6/128GB | ১. ৬টি ওএস ও ৬ বছরের সিকিউরিটি আপডেট ২. ট্রিপল রিয়ার ক্যামেরা |
8/128GB |
8/256GB |
উপরোক্ত অফিসিয়াল স্যামসাং স্মার্টফোন ক্রয় করলে গ্রাহকরা ৬ মাসের জন্য বান্ডেল অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।
বান্ডেল অফারের বিস্তারিত:
ক্রমিক | ডাটা | মেয়াদ | মূল্য | ব্যবহারের সংখ্যা | চ্যানেল |
1 | 5GB | ৭ দিন | ফ্রি | একবার | MyGP |
2 | 5GB | ৭ দিন | ৯৯ টাকা | ৬ মাসের জন্য যতবার খুশি ততবার | MyGP |
3 | 25GB | ২৯ দিন | ২৯৮ টাকা | ৬ মাসের জন্য যতবার খুশি ততবার | MyGP |
অফার অ্যাক্টিভেশন প্রক্রিয়া:
- নতুন কেনা স্যামসাং হ্যান্ডসেটে একটি সক্রিয় জিপি সিম ইনসার্ট করুন।
- MyGP অ্যাপে লগইন করুন।
- উপরের অফারগুলো MyGP → Offer → My Offer সেকশনে দেখা যাবে।
- গ্রাহকদের অফারগুলো পেতে অপ্ট-ইন করতে হবে (স্বয়ংক্রিয়ভাবে অফার প্রদান করা হবে না)।
- ট্যাগিং তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এই অফারটি পাওয়া যাবে।
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#।
শর্তাবলি:
- বান্ডেল অফারগুলো নির্দিষ্ট মডেলের জন্য প্রযোজ্য।
- নতুন ও বিদ্যমান সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য যোগ্য।
- এই অফার skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।
- ৪জি ব্যবহার করতে গ্রাহকের ৪জি-সক্ষম সিম কার্ড ও ৪জি হ্যান্ডসেট থাকতে হবে এবং গ্রাহককে ৪জি কভারেজ এলাকার মধ্যে থাকতে হবে।
- ইন্টারনেট প্যাকের মেয়াদ বা ভলিউম শেষ হলে সর্বোচ্চ PayGO চার্জ হবে ৬.৯৫ টাকা (ভ্যাট, এসডি ও এসসি অন্তর্ভুক্ত)।
- ইন্টারনেট ও মিনিট প্যাকের শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
- নিষ্ক্রিয় সিম কার্ড বা নতুন সিমের ক্ষেত্রে, নম্বরটি আগে অ্যাক্টিভেট করে তারপর বৈধ ট্যাগিংয়ের জন্য নতুন কেনা হ্যান্ডসেটে সক্রিয় নম্বরটি ইনসার্ট করতে হবে।
- একই ব্যবহারকারী একাধিকবার ট্যাগিংয়ের চেষ্টা করলে, তার প্রথম ট্যাগিং বিবেচনা করা হবে এবং তিনি ক্যাম্পেইনের সুবিধা একবারই উপভোগ করতে পারবেন।
- শুধুমাত্র বৈধ ও যোগ্য ডিভাইস/আইএমইআই এই বান্ডেল অফার উপভোগ করতে পারবে।
- অফারটি শুধুমাত্র ডিভাইস ভেন্ডর/অনুমোদিত ডিস্ট্রিবিউটর-ভেরিফায়েড হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য। হ্যান্ডসেটের সত্যতা নিয়ে কোনো বিরোধ দেখা দিলে ডিভাইস ভেন্ডর/অনুমোদিত ডিস্ট্রিবিউটর দায়ী থাকবে।
- হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবার জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট ডিভাইসের সার্ভিস সেন্টারে যেতে হবে।