দেশের প্রথম স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো গ্রামীণফোন

Oct 8, 2024

[ঢাকা, অক্টোবর, ২০২৪] দেশে প্রথমবারের মতো স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোনএর মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগ সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো অপারেটরটিনতুন এই অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা স্বাধীনভাবে নিজের পছন্দমতো সেবা উপভোগ করতে পারেন।  

 

অনন্য ও উদ্ভাবনী এই প্যাকগুলোর মাধ্যমে গ্রাহকরা লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যা তাদের বৈচিত্র্যময় চাহিদা ও পছন্দের প্রয়োজন মেটাবেদেশের ডিজিটাল খাতে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলকস্পিড-বেইসড বিভিন্ন প্যাকের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দেরটি বেছে নিতে পারেনএগুলোর মধ্যে রয়েছে: ২৬৯ টাকায় দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক এবং ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাকবাজারে প্রথমবারের মতো চালু হওয়া এই প্যাকগুলোর মাধ্যমে উল্লিখিত মেয়াদ ও গতিতে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা 

 

আজ ( অক্টোবর ২০২৪) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্য এই প্যাকগুলোর উদ্বোধন করা হয়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা 

 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাকনতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।”    

 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য সাশ্রয়ী করতে আমাদের এই লিমিটলেস ইন্টারনেট প্রোডাক্ট লাইন উদ্বোধন এক বড় পদক্ষেপআমরা অনুধাবন করতে পারি, আমাদের গ্রাহকরা তাদের কাজ, বিনোদন এবং প্রিয়জনদের সাথে যুক্ত থাকতে চান নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মাধ্যমেনতুন এই প্যাকগুলো গ্রাহকদের জন্য অতুলনীয়; পাশাপাশি তারা পাবেন গতি ও আস্থার নিশ্চয়তা যার জন্য গ্রামীণফোন সমাদৃতডিজিটাল ভবিষ্যতের চাহিদা পূরণে আমাদের ক্রমাগত উদ্ভাবনী প্রচেষ্টার আরেকটি উদাহরণ এই পদক্ষেপনতুন এই প্যাকগুলোর মাধ্যমে ডিজিটালভাবে ক্ষমতায়িত সমাজ গড়তে গ্রামীণফোন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে; যে সমাজে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।”   

 

গ্রাহকরা মাইজিপি অ্যাপ, ইউএসএসডি (*১২১#) অথবা সরাসরি রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলো কিনতে পারবেন 

 


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2026 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা