আড়ং এ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকগণ
গ্রামীণফোন এবং আড়ং এর যৌথ প্রচারণার অধীনে গ্রামীণফোনের স্টার গ্রাহকগণ আগামী একমাস ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং খুলনায় অবস্থিত আড়ং এর ১৫টি শাখার সবকটিতে পণ্য ক্রয়ে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন।
গ্রামীণফোন এ বিষয়ে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠান আড়ং এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গ্রামীণফোনে ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ এই মাস ব্যাপী (১৪ নভেম্বর -১৫ ডিসেম্বর) প্রচারণার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।
এই প্রচারণার অধীনে পোশাক, উপহার, অ্যাসেসরিজ, জুতা, ঘর সাজানেরা সামগ্রী, নকশী কাঁথা, বিবাহের সামগ্রী এবং আসবাবপত্র ক্রয়ে ছাড়া পাওয়া যাবে।
স্টার গ্রাহকদের জন্য বিশেষ অফার সম্পর্কে জানতে www.grameenphone.com/star-program এবং আড়ং এর পণ্য সম্পর্কে জানতে www.aarong.com ভিজিট করতে হবে।
© 2026 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য